বাংলাদেশে এই প্রথম সরকারি পর্যায়ে ইউনিভার্সিটি অফ ট্রেডিশনাল মেডিসিন প্রতিষ্ঠার উদ্যোগ

বাংলাদেশে এই প্রথম অবহেলিত ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল চিকিৎসার প্রসার ও চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে সরকারি পর্যায়ে একটি সমন্বিতভাবে ইউনিভার্সিটি অফ ট্রেডিশনাল মেডিসিন বিষয়ক একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দীর্ঘদিনের দাবি ছিল ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক শাস্ত্রের উচ্চ শিক্ষা প্রসার করার লক্ষ্যে এই বিষয়ের উপর স্বতন্ত্রভাবে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের কিন্তু বিগত দিনে এ বিষয়ে কোন উদ্যোগ গ্রহণ করা হয় নাই। ভারতে আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয় আছে হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় আছে, পাকিস্তানে ইউনানী বিশ্ববিদ্যালয় আছে এছাড়াও পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল চিকিৎসা ও শিক্ষার মান উন্নয়নের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান আছে। এসব দিক বিবেচনায় বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল ফাউন্ডেশন এর সভাপতি মোহাম্মদ আবু তোহা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বরাবর একটি পত্র প্রদান করেন সেই পত্রের ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ইউনিভার্সিটি অফ ট্রেডিশনাল মেডিসিন প্রতিষ্ঠার ব্যাপারে মতামত চেয়ে পত্র প্রেরণ করা হয়। বাংলাদেশে সরকারি পর্যায়ে university of ট্রেডিশনাল মেডিসিন প্রতিষ্ঠিত হলে ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল চিকিৎসা ও শিক্ষার অগ্রগতি সাধিত হতে পারে। এ বিষয়ে বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল ফাউন্ডেশনের সভাপতি মোঃআবু তোহা ইউনিভার্সিটি অফ ট্রেডিশনাল মেডিসিন প্রতিষ্ঠার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।





