ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

আজ, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হয় জাবিয়ান মিলনমেলা .,.....জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন, স্মৃতিচারণ ও আনন্দের এক প্রাণবন্ত আয়োজন. ঢাকার সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ হলে......! মিলন মেলায় উপস্থিত ছিলেন আয়োজন কমিটির আহবায়ক আতিয়ার জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক শহিদুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আতিকুর রহমান, প্রফেসর এ কে এম শাহানেওয়াজ, অধ্যাপক রঙ্গন আহমেদ, মফিজুর রহমান, তাহিয়াত হোসেন, আশীষ কুমার, অগ্রণী ব্যাংকের ডিএমডি রুবানা পারভীন, বাংলাদেশ সরকারের উপসচিব মাসুম আহমেদ, উপ সচিব আলমগীর হোসেন, মোস্তফা কল্লোল, বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশন এর মহাসচিব রশিদ তালুকদার ও অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মোহাম্মদ আবু তোহা প্রমুখ । অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিকের কাছে প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মোঃ আবু তোহা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এই সংগঠনের মাধ্যমে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়ে থাকে কিন্তু কয়েক বছর ধরে সংগঠনের কর্মতৎপরতা দেখা যায় না তিনি এই সংগঠনকে কার্যকরী করার আহবান জানান। এছাড়া দেশের প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের সাথে রেল যোগাযোগ সংযুক্ত আছে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে কোন রেল সুবিধা না থাকায় সকলের যাতায়াত ব্যবস্থায় অসুবিধা হয়। সেই কারণে বরিশাল বিভাগ খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা সহ মোট ২১টা জেলার ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের যাতায়াত ব্যবস্থায় অনেক সুবিধা হবে বিষয়টি সরকারের নজরে আনা প্রয়োজন।





