পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তোহা ফাউন্ডেশনের ঔষধি গাছের চারা বিতরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি সফল করার লক্ষ্যে ১৯ সেপ্টেম্বর ২০২৬ যশোরের শ্যামনগরে সমাজকল্যাণমূলক ও দাতব্য চিকিৎসা প্রতিষ্ঠান তোহা ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ শতাধিক ঔষধের গাছের চারা বিতরণ এবং কৃষকের মাঝে সার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঔষধ প্রশাসনের সহকারি পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস বলেন, সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে উষ্ণতা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে যদি ক্রমান্বয়ে গাছের সংখ্যা কমতে থাকে তাহলে আগামী দিনে পরিবেশ রক্ষায় ক্ষতির সম্ভাবনা আছে সেই কারণে আমাদের প্রত্যেককে একটি করে গাছ কাটলে তার স্থলে দশটি গাছ লাগানোর দরকার। এইভাবে যদি আমরা সচেষ্ট হয় তাহলে পরিবেশ রক্ষায় ব্যাপক পরিবর্তন হবে। সভাপতির বক্তব্যে সমাজ কল্যাণ মূলক প্রতিষ্ঠান তোহা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ আবু তোহা বলেন, পৃথিবীব্যাপী যুদ্ধের দামামা চলছে এর ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবাধে বৃক্ষ নিধন চলছে। খাল বিল নদী নালা দখল পাল্টা দখল হয়ে যাচ্ছে এরফলে পৃথিবী দ্রুত উষ্ণায়নের দিকে ধাবিত হচ্ছে। পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। আগামী পৃথিবীকে বাঁচাতে হলে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে বিশেষভাবে ঔষধি বৃক্ষ তথা ভেষজ উদ্ভিদ যেমন আমলকি হরিতকি বহেড়া, নিম গাছ অশোক গাছ সহ বিভিন্ন ধরনের ঔষধি গাছ পর্যাপ্ত পরিমাণে রোপন করা হলে একদিকে দেশীয় ঔষধ শিল্প তথা ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল চিকিৎসায় তা ব্যবহার হতে পারবে এবং দেশের প্রয়োজনীয়তা মিটিয়ে বিদেশে ভেষজ উদ্ভিদ তথা মেডিসিনাল প্লান্ট রপ্তানি করে প্রচুর বিদেশী মুদ্রা অর্জন করা সম্ভব। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি ভেষজ ঔষধের গবেষণা ইনস্টিটিউট স্থাপনের জোর দাবি জানান।




