বাংলাদেশ ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আবু তোহা যশোর ইউনানী মেডিকেল কলেজের সভাপতি নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

বৃহত্তর যশোর ও বৃহত্তর কুষ্টিয়ার মোট সাত টি জেলার ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক চিকিৎসকবৃন্দের দীর্ঘদিনের প্রাণের দাবি বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোরে একটি ইউনানী মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠা। সেই দাবি পুরনো লক্ষ্যে দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে ১১ সেপ্টেম্বর সকাল ১১ টায় যশোরের ছাতিয়ানতলায় কলেজের অস্থায়ী কার্যালয়ে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। যশোর ইউনানী মেডিকেল কলেজের পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আবু তোহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট হারবাল চিকিৎসক হাকিম কবির আহমেদ খন্দকার, হাকিম সাধন মল্লিক রনি, এ এইচ ল্যাবরেটরিজের পরিচালক কবিরাজ আনোয়ার হোসেন, এশিয়ান ল্যাবরেটরিজের পরিচালক এমডি শিমুল, হাকিম মিতালী সরকার, সমাজসেবক মনিরুল ইসলাম, হাকিম আবু হুরাইয়া ও এডভোকেট আমির হোসেন প্রমুখ। সকলের মতামতের ভিত্তিতে যশোর ইউনানী মেডিকেল কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে অবদান রাখার জন্য সর্বসম্মতিক্রমে বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আবু তোহা কে পরিচালনা কমিটির সভাপতি পদে নির্বাচিত করা হয়। পরে নবনির্বাচিত সভাপতি ডাক্তার মহম্মদ আবু তোহা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কমিটির নেতৃবৃন্দ। নবনির্বাচিত সভাপতি মোঃ আবু তোহা তার বক্তব্যে বলেন, দীর্ঘদিনের জনগণের দাবি বৃহত্তর যশোর ও কুষ্টিয়া জেলায় কোন ইউনানী চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় এই শাস্ত্র নিয়ে লেখাপড়ার সুযোগ কম হয়ে যাচ্ছিল সেই কারণে সকলের প্রচেষ্টায় যশোর ইউনানী মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়ন হতে চলেছে। সকলের সহযোগিতায় কলেজের কার্যক্রম আরো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেন।




