মাগুরা জেলার উন্নয়নে সংস্কৃতি মন্ত্রীর ব্যাপক তৎপরতা

নিতাই রায় চৌধুরী বাংলাদেশের রাজনীতির ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রের নাম। স্বাধীনতার পর থেকে মাগুরা জেলার উন্নয়নে সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী জননেতা নিতাই রায় চৌধুরী এলাকার স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির রাস্তাঘাট সহ সকল উন্নয়ন কাজে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন। তিনি বরিশাল বিভাগ খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের ২১ জেলার জনগণের দীর্ঘদিনের দাবি দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে পদ্মা সেতু নির্মাণের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। উন্নয়ন কাজে ব্যাপক অংশ নেওয়ায় মাগুরার সর্বস্তরের জনগণ অত্যন্ত খুশি বলে জানা গেছে। মাগুরা জেলার উন্নয়নের রূপকার সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী জননেতা নিতাই রায় চৌধুরীর রাজনৈতিক ইতিহাস অত্যন্ত দীর্ঘ ও বর্ণাঢ্যময়।
১. জন্ম ও শিক্ষা
জন্ম: ৭ জানুয়ারি ১৯৪৯, মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামে।
শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও স্নাতক ডিগ্রি অর্জন করেন।
ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
২. রাজনৈতিক জীবন
১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাগুরা-২ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
এরশাদ সরকারের সময় যুব ও ক্রীড়া এবং শিক্ষা ও আইন মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
১৯৯০ সালের সেপ্টেম্বর–ডিসেম্বর পর্যন্ত যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন।
এরশাদ সরকারের পতনের পর বিএনপিতে যোগ দেন এবং পরবর্তীতে দলের ভাইস চেয়ারম্যান হন।
৩. বর্তমান ভূমিকা
২০২৬ সালের ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।
একই বছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
৪. পারিবারিক পরিচয়
কন্যা নিপুন রায় চৌধুরী — বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।
পুত্র দেবশীশ রায় চৌধুরী — বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি।
পুত্র মিঠুন রায় চৌধুরী — মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক।





