যশোরে ঔষধি গাছের চারা বিতরণ তোহা ফাউন্ডেশনের

কাশিমপুর ইউনিয়নে তোহা ফাউন্ডেশনের ঔষধী গাছের চারা বিতরণ : ৩১ জুলাই ২০২৬ বিকাল পাঁচটায় যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগরে সমাজকল্যাণমূলক সংগঠন তোহা ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঔষধি উদ্ভিদ তথা আমলকি, হরিতকি, বহেরা, অশ্বগন্ধা,অশোক ও অর্জুন গাছ সহ বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম, কাশিমপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হাফেজ আবু সালেহ,তোহা ফাউন্ডেশনের কর্মকর্তা ডাক্তার আবু জাফর, ডাক্তার আবু তোহা, মাহমুদুল হাসান, জুয়েল হোসেন ও জেলকত আলী প্রমুখ।চারা বিতরণ কালে কাশিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব হোসেন বলেন পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপণ করতে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। এ সময় তোহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ আবু তোহা বলেন, জনগণের ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং কৃষি সেক্টরের উন্নয়নের লক্ষ্যে দেশব্যাপী খাল বিল নদী নালা হাওর বাওড় রক্ষার জন্য খাল খননসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন এছাড়া পরিবেশ রক্ষা করার জন্য পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপনের যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগের অংশ নেয়ার জন্য তোহা ফাউন্ডেশন দেশ ব্যাপী ঔষধি বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছে এই কাজে সহায়তা করার জন্য বিএডিসি হটিকালচার বিভাগ এবং যশোর সদর উপজেলা কৃষি অফিসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রীর পরিবেশ রক্ষা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে দেশের সকল মানুষের একটি করে হলেও গাছ লাগানোর প্রয়োজন।

.jpg)

.jpg)

