ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক লাইসেন্স নবায়নের মেয়াদকাল পাঁচ বছর করার দাবীতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদী, হোমিওপ্যাথিক ও হারবাল ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৯ আগস্ট ২০২৬ বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স নবায়নের মেয়াদকাল দুই বছরের স্থলে পাঁচ বছর করার একটি আবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনপত্রে বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আবু তোহা জানান, বাংলাদেশের গ্রামীন ও পল্লী এলাকার স্বাস্থ্য সেবা প্রসারের লক্ষ্যে বিপুল ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উপজেলা পর্যায়ে সকল হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করেছেন সেই জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আবেদনপত্র তিনি জানান বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবায় ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধের অনেক অবদান আছে। এই চিকিৎসা ব্যবস্থা যেহেতু প্রাকৃতিক ভেষজের উপর নির্ভরশীল সেই কারণে এই চিকিৎসার কোন পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এদিকে যেহেতু সরকারি হাসপাতালগুলোতে ইউনানী তথা ন্যাচারাল ঔষধের ব্যবহার কম সেই কারণে এইসব শিল্পের উৎপাদন কম। উৎপাদন কম থাকায় ব্যাংকগুলোও কোন লোন দিয়ে শিল্পের উন্নয়ন করতে তেমন আগ্রহী হয় না। এসব কারণে বিগত দিনে অনেক ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল ঔষধ শিল্প টিকে না থাকতে পারাই হারিয়ে গিয়েছে। ইউনানী তথা ন্যাচারাল ঔষধের ম্যানুফ্যাকচারিং লাইসেন্সের মেয়াদ দুই বছর হওয়ায় ট্রেড লাইসেন্স সহ অন্যান্য দাপ্তরিক কাজ সম্পন্ন করতে প্রায় দুই বছর লেগে যায়। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর চিকিৎসা ব্যবস্থাকে মানুষের কাছাকাছি নিয়ে যাওয়ার এই প্রচেষ্টার অংশ হিসেবে ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল ঔষদের লাইসেন্স নবায়নের মেয়াদকাল দুই বছর থেকে পাঁচ বছর করা সম্ভব হলে এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদান আরো সহজ হতে পারে।

.jpg)



