ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের নবনির্বাচিত কর্মকর্তাদের বাংলাদেশ ইউ নানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশন এর শুভেচ্ছা

ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা, নতুন কমিটি গঠন এবং বিশেষ সেমিনার সফলভাবে অনুষ্ঠিত
২৭ জুন ২০২৬ (শনিবার) রাজধানী ঢাকার তিব্বিয়া হাবিবিয়া কলেজ অডিটোরিয়াম, বকশীবাজার, ঢাকা-এ ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর বার্ষিক সাধারণ সভা (Annual General Meeting) সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত সভাপতি প্রফেসর মাহবুবুর রহমান সাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ভূতপূর্ব অধ্যাপক ডাঃ শারীক হাসান খান, খুলনা ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম নৃপেন্দ্রনাথ বৈরাগী, মোমেনশাহী ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম কামরুল ইসলাম নবাতাতী, চাঁদপুর ইউনান তিব্বিয়া কলেজের অধ্যক্ষ হাকীম সাহেদ হোসেন পাটোয়ারী, ভোলা ইসলামিয়া ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হাকীম রাজিউর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন হাকীম ডাঃ আব্দুল্লাহ আল মামুন, হাকীম ইলিয়াস, হাকীম শাহ আলম ভূঁইয়া, হাকীম জাহিদুর রহমান জাহিদ, হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, হাকীম বাকাওয়ালী মোল্লা, হাকীম সেলিম রেজা, হাকীম আলাউদ্দিন, হাকীম ইয়াহিয়া মুন্না, হাকীম ফারজানা, হাকীম ফজলুর রহমানসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অসংখ্য ইউনানী চিকিৎসক, শিক্ষক ও পেশাজীবী চিকিৎসকবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল হাকীম রুহুল আমিন এবং নির্বাচন কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনা করেন ডাঃ হাকীম নাসির উদ্দিন।
সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যদের সর্বসম্মত কণ্ঠভোটের মাধ্যমে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হন অধ্যাপক হাকিম মাহবুবুর রহমান সাকী এবং জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন হাকীম রুহুল আমিন।
কমিটি পুনর্গঠনের পর অনুষ্ঠিত হয় বিশেষ সেমিনার "ইবনে সিনার জীবন ও কর্ম: নতুন প্রজন্মের ইউনানী চিকিৎসকদের জন্য শিক্ষা"। সেমিনারে বক্তারা বিশ্ববরেণ্য চিকিৎসাবিজ্ঞানী শাইখুর রাইস হাকীম ইবনে সিনা (রহ.)-এর জীবন, গবেষণা, চিকিৎসা দর্শন এবং আধুনিক যুগে ইউনানী চিকিৎসকদের জন্য তাঁর আদর্শের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁরা বলেন, ইবনে সিনার জ্ঞানচর্চা, গবেষণামনস্কতা, নৈতিকতা ও মানবসেবার আদর্শ নতুন প্রজন্মের ইউনানী চিকিৎসকদের জন্য এক অনন্য অনুপ্রেরণার উৎস। এদিকে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের নবনির্বাচিত কর্মকর্তাদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ইউ নানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশন এর সভাপতি ডাক্তার মোঃ আবু তোহা, সহ-সভাপতি হাকিম মোহাম্মদ নাসির উদ্দিন, হাকিম আশরাফুল ইসলাম লিটন ও সাধারণ সম্পাদক কবিরাজ আবুল কালাম।





