অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মো আবু তোহা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মোঃ আবু তোহা সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। গত ১৯ আগস্ট ২০২৬ রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। এ সময় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মোঃ আবু তোহা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, মহাসচিব তালুকদার রুমী, সিনিয়র ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ওমর জালাল, যুগ্ম-মহাসচিব মনিরুজ্জামান তোফায়েল ও দপ্তর সম্পাদক মোঃ খোকনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ। উল্লেখ্য ধুমকেতু সম্পাদক মোহাম্মদ আবু তোহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন কৃতি শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন ধরে বরিশাল বিভাগ খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলার ২১ টি জেলার জনগণের প্রাণের দাবি দৌলতদিয়া পাটুরিয়া কাজির হাট পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবিতে জনমত গঠনসহ মানববন্ধন ও মত বিনিময় সভা করে যাচ্ছেন। এছাড়াও তিনি ঐতিহ্যবাহী চিকিৎসা বিজ্ঞান ইউ নানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক শাস্ত্রের চিকিৎসা ও শিক্ষার উন্নয়নের জন্য সরকারি পর্যায়ে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন সংগ্রামের মাধ্যমে জনমত গঠন করার কাজে নিয়োজিত আছেন।





.jpg)