সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আবু তোহা ও সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান

৮ আগস্ট ২০২৬ সকাল ১১ টায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি প্রস্তুতি সভা সংগঠনের মতিঝিলস্হ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মহাসচিব তালুকদার রুমি, সংগঠনের কেন্দ্রীয় নেতা ওমর জালাল, আব্দুল্লাহ আল মামুন, ডাক্তার মির্জা মহিবুল হাসান, নুরুল ইসলাম খোকন, মিরাজুল ইসলাম, সানোয়ার হোসেন, নুরুন্নাহার, মোহিব উল্লাহ, কামাল হোসাইন প্রমুখ। ঐতিহ্যবাহী সংগঠন সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ১৯ আগস্ট ২০২৬ তথ্য ভবন ১১২ সার্কিট হাউজ রোড তৃতীয় তলায় অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী সফল এবং সার্থক করার জন্য সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতুর সম্পাদক মোহাম্মদ আবু তোহা কে আহ্বায়ক এবং ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মনিরুজ্জামানকে সদস্য সচিব করে একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের যেকোনো ধরনের সুবিধা ও অসুবিধা এবং তাদের কল্যাণে ফাউন্ডেশন সব সময় কাজ করে যাচ্ছে। সভায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর মহাসচিব তালুকদার রুমি বলেন আগামী ১৯ আগস্ট সকলের সহযোগিতায় পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হবে। সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করা উপলক্ষে প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আবু তোহা বলেন, সাংবাদিকদের যেকোনো ধরনের কল্যাণের জন্য সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর কার্যক্রম অতীতের মত আগামী দিনেও চলমান থাকবে এই ধারাবাহিকতা রক্ষার জন্য সাংবাদিক সমাজকে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর হাতকে শক্তিশালী করতে হবে এবং আগামী ১৯ আগস্ট ২০২৬ ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।




