অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক আবু তোহা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন

সাংবাদিকদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণ সাধনের লক্ষ্যে গঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কার্যক্রমকে আরো শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মো আবু তোহা কে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত করেছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো দেলোয়ার হোসেন। ধুমকেতু সম্পাদক মো আবু তোহা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ১৫ ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাঁচ কোটি মানুষের প্রাণের দাবি দৌলতদিয়া পাটুরিয়া কাজিরহাট পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে শহর ও গ্রামের মধ্যে উন্নয়নের বৈষম্য দূর করার লক্ষ্যে ১৯০৫ সালের বেঙ্গল প্রভিন্সের আমলের বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর বগুড়া, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর যশোর, বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী কে বিভাগে রূপান্তরিত করার দাবি আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি জনপ্রিয় দৈনিক বিজনেস ফাইল পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশে একটি সরকারি পর্যায়ে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজে সচেষ্ট আছেন। এদিকে ধুমকেতু সম্পাদক মোঃ আবু তোহা সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব হিসেবে নির্বাচিত হওয়ায় বাংলাদেশ উন্নয়ন সোসাইটির উপদেষ্টা এসএম আশরাফুর রহমান ও কেন্দ্রীয় সম্পাদক জাকির হোসেন খান এক বিবৃতিতে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।





