দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে নাগরিক সমাবেশ, প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি
বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলা, বরিশাল বিভাগের ছয়টি জেলা, খুলনা বিভাগের ১০ টি জেলা সহ রাজশাহী বিভাগের পাবনা জেলার জনগণের যাতায়াত ব্যবস্থা সহজ করার লক্ষ্যে দৌলতদিয়া পাটুরিয়া ও কাজিরহাট পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আগামী ৬ আগস্ট সকাল দশটায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তালায় একটি নাগরিক সমাবেশের আয়োজন করেছে দৌলতদিয়া পাটুরিয়া কাজির হাট পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদ। নাগরিক সমাবেশে প্রধান অতিথি থাকার কথা রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের। জানা গেছে স্বাধীনতার পর থেকেই মংলা সমুদ্র বন্দর, বেনাপোল স্থল বন্দর, ভোমরা স্থল বন্দর ও দর্শনা স্থল বন্দরের সাথে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারন এবং যাতায়াত ব্যবস্থা আরো বেশি সহজ করার লক্ষ্যে প্রায় পাঁচ কোটি মানুষ দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পাটুরিয়া কাজির হাট পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আন্দোলন সংগ্রাম ও মানববন্ধন করে আসছে কিন্তু জনগণের সে আশা এখনো পূরণ হয় নাই তবে আশার কথা, বর্তমান সরকারের বিপুল ভোটে নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের হয়রানি দূর করার জন্য দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে পদক্ষেপ গ্রহণ করেছে। এখানে উল্লেখ করা যায় ব্রিটিশ শাসনামল থেকে ঢাকা চট্টগ্রাম সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ করার লক্ষ্যে দৌলতদিয়া ঘাট পর্যন্ত রেল যোগাযোগ চলমান আছে যদি দৌলতদিয়া রেলস্টেশন থেকে পদ্মা নদীর উপর আলাদা একটি রেল সেতু নির্মাণ করা হলে রাজধানী ঢাকা চট্টগ্রাম সিলেট ও ময়মনসিং বিভাগের সাথে প্রায় পাঁচ কোটি মানুষের যাতায়াত ব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য আরো সম্প্রসারণ হবে। বিশেষ করে মানিকগঞ্জ জেলা সাভার ও ধামরাই উপজেলা টাঙ্গাইল জেলা ও গাজীপুর জেলায় হাজার হাজার শিল্প কলকারখানায় বরিশাল বিভাগ, খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছে তাদের গ্রামের সাথে যোগাযোগ ও চলাচলের ক্ষেত্রে দৌলতদিয়া ফেরি ঘাটে নানা ধরনের হয়রানির সম্মুখীন হতে হয়। বিগত দুইটি ঈদে বাস ডুবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ শিশু ও মহিলা সহ প্রায় ৩০ জন মানুষের মৃত্যু হয়। সকল দিক বিবেচনায় নেয়া হলে বর্তমান সরকারের সবচেয়ে জরুরী একটি পদক্ষেপ হবে দৌলতদিয়া পাটুরিয়া ও কাজির হাট পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের।





