পাঁচ কোটি মানুষের প্রাণের দাবি দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে বিমান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

দৌলতদিয়া পাটুরিয়া - কাজিরহাট পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দাবিতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রীতার কাছে স্মারকলিপি প্রদান করেন দৌলতদিয়া পাটুরিয়া ও কাজির হাট পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আবু তোহা। বিকাল ৪ঃ০০ টায় বাংলাদেশ সচিবালয়ের বিমান মন্ত্রণালয়ের অফিস কক্ষে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা উল্লেখ করে মাননীয় মন্ত্রী কে পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আবু তোহা বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৫ বছর লক্ষ লক্ষ লোক দৌলতদিয়া পাটুরিয়া ঘাট দিয়ে বরিশাল বিভাগ খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলায় যাতায়াত করেন। কিছুদিন পূর্বেও ঈদুল ফিতরের পরে দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবে গিয়ে প্রায় ৫০ জন লোকের মৃত্যু হয়। প্রতি বছর এই ফেরি ঘাটে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। দীর্ঘ ৫৫ বছর ধরে এত দঞ্চলের লক্ষ কোটি জনগণ মানববন্ধন আলোচনা সভা ও নাগরিক সমাবেশের মতো বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে কিন্তু দীর্ঘ ৫৫ বছর পরেও জনগণের সেই আশা পূরণ হয় নাই জন ভোগান্তি দূর হয় নাই। ঢাকা মহানগরীর মিরপুর থানা সাভার উপজেলা ধামরাই উপজেলা ও মানিকগঞ্জ জেলা ছাড়াও পার্শ্ববতী টাঙ্গাইল ও গাজীপুর জেলা শিল্প সমৃদ্ধ এলাকা হওয়া এখানে লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। সাভার উপজেলায় আছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার ক্যান্টনমেন্ট ও আশুলিয়ায় ইপিজেড। ময়মনসিং বিভাগের বহুলোক দৌলতদিয়া পাটুরিয়াগামী ফেরি দিয়ে প্রতিদিন খুলনা বিভাগ বরিশাল বিভাগ ও ফরিদপুর অঞ্চলে যাতায়াত করে থাকে কিন্তু এই পথে পারাপার হতে অনেক সময় দুর্ঘটনার স্বীকার হতে হয় এবং অতিরিক্ত সময় ব্যয় হয়। এই সকল অবস্থা বিবেচনা করে অবিলম্বে দৌলতদিয়া পাটুরিয়া ও কাজিরহাট পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় নেতা জাহানারা বেগম ও মিজানুর রহমান মিজু , সাইফুল ফারুকী প্রমুখ। দ্বিতীয় পদ্মা সেতু বাস্তুবায়ন পরিষদের সভাপতি মোহাম্মদ আবু তোহার বক্তব্যে বিমান মন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অঙ্গীকার করেছিলেন জনগণের যাতায়াতের সুবিধার্থে বিএনপি ক্ষমতায় গেলে দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে পদ্মা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিগত নির্বাচনে অঙ্গীকার করেছিলেন সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আশা করি তারেক রহমানের নেতৃত্বে দৌলতদিয়া পাটুরিয়া পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজের শুভ উদ্বোধন হবে ইনশাল্লাহ





