ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জিয়া সৈনিক দলের প্রচারণা

৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল তিনটায় ঢাকা ১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জিয়া সৈনিক দলের প্রচারণা সভা অনুষ্ঠিত হয়। প্রচারণা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর মিজানুর রহমান অব। এ সময় উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের সভাপতি আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবু তোহা, সৈনিক দলের নেতা মোশারফ হোসেন বাছির, মোহাম্মদ শাহাবুদ্দিন, আবু সাঈদ ইরান, শামসুদ্দোহা আজম, জাকির হোসেন, কামাল হোসেন পলাশ, বাদল সরকার, প্রমুখ। জিয়া সৈনিক দলের প্রচারণা সভার কার্যক্রম উদ্বোধন কালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেজর অব মিজানুর রহমান বলেন, ঢাকা ১৭ আসনে চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই এলাকার মানুষ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে পেয়ে আনন্দিত ও উদ্বেলিত। মানুষের এই আবেগ ও আকাঙখাকে ধরে রাখতে হবে। জিয়া সৈনিক দলের সভাপতি আশরাফুর রহমান বলেন, বিএনপি জনগণের দল জনগণকে ভালোবাসে সেই কারণে আগামী ১২ তারিখে জনগণ বিএনপি কেই জয়যুক্ত করবে। সৈনিক দলের সাধারণ সম্পাদক মোঃ আবু তোহা বলেন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি তলা বিহীন ঝুড়ি কে তিনি স্বনির্ভর দেশে পরিণত করতে সক্ষম হয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন আমলে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হয়। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দশ বছরের শাসনকালে নারী শিক্ষার ব্যাপক উন্নয়ন সাধিত হয়। আগামী দিনেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশে উন্নয়নের জন্য পেছনে ফিরে তাকাতে হবে না। কৃষি বিপ্লব ও শিল্প বিপ্লব সম্পন্ন হবে। কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান করে অবহেলিত মানুষের ভাগ্যের পরিবর্তন করা হবে।





