হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের উদ্যোগে দেশীয় ভেষজ উদ্ভিদের উৎপাদনের ওপর প্রশিক্ষণ কর্মশালা ৭ই মার্চ খুলনায়
আগামী ৭ মার্চ খুলনা মহানগরের অর্কিট ফুড কার্ট সোনাডাঙ্গায় হারবাল প্রোডাক্ট, কসমেটিক ও ডায়েটিং ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশীয় ভেষজ উদ্ভিদের উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, বাণিজ্যিক চাষাবাদ, প্রমোশন ও মার্কেট লিংকেজ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক সুকর্ন আহমেদ। কর্মশালায় সভাপতিত্ব করবেন হারবাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ডক্টর সাঈদ আহমেদ সিদ্দিকী। কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ডক্টর এসএম রাফিউল হক, মোয়াজ্জেম হোসেন বাদল, হাকিম আশরাফুল ইসলাম লিটন, ফারুক হোসেন, হাকিম শরিফুল ইসলাম, হাকিম শাহাদত হোসেন, হাকিম দলিল উদ্দিন, হাকিম বাঁকা ওয়ালি মোল্লা, সাংবাদিক এনামুল হক, হাকিম রেজাউল করিম, ডাক্তার গাজী সাব্বির আহমদ ও আজিম হোসেন প্রমুখ। এখানে উল্লেখ্য বাংলাদেশে দেশীয় ঔষধ শিল্প তথা ইউনানী আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক ও হারবাল চিকিৎসা পদ্ধতির প্রধান উপাদান ভেষজ উদ্ভিদের উপর তেমন কোন গবেষণা না হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিনের দাবি বাংলাদেশ একটি সরকারি পর্যায়ে মেডিসিনাল প্লান্ট ইনস্টিটিউট গঠন করার। এমন একটি সময়ে আগামী ৭ মার্চ ২০২৬ ভেষজ উদ্ভিদের উৎপাদন প্রক্রিয়াজাতকরণ বাণিজ্যিক চাষাবাদের উপর এমন একটি প্রশিক্ষণ কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্য বলে অভিজ্ঞ জনরা মনে করছেন। এদিকে আগামী ৭ই মার্চের ভেষজ উদ্ভিদের উৎপাদনের ওপর প্রশিক্ষণ কর্মশালার সফলতা কামনা করেছেন বাংলাদেশে ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশন এর সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা। বিবৃতিতে তিনি বলেন ভেষজ উদ্ভিদের উপর এমন কর্মশালা দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত করার জোর দাবি জানান।





