বাগেরহাটে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্টা বার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। জেলা ওলামা দলের পক্ষ থেকে বাগেরহাট জেলা স্বাধীনতা উদ্যানে ২ অক্টোবর বৃহস্পতিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক জনাব কৃষিবিদ শামিমুর রহমান শামিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক জনাব ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
সভাপতিত্ব করেন- আলহাজ্ব শেখ হেমায়েত উদ্দিন
সভাপতি বাগেরহাট জেলা ওলামা দল।
সঞ্চালনা করেন- মাওলানা জাহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক - বাগেরহাট জেলা ওলামা দল। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ ভোটের মাঠে গিয়ে ভোট দিতে প্রস্তুত তাই তিনি অন্তবতী সরকারের কাছে জোর দাবি জানান যেকোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত না করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন করার চোর দাবি জানান।




