সানজিদা ইসলাম তুলির সমর্থনে কল্যাণপুরে বিএনপির প্রচার সভা অনুষ্ঠিত

গত বুধবার ঢাকা মহানগর —১১ নং ওয়ার্ডের উদ্যোগে ঢাকা–১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপা। নির্বাচনী প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে কল্যাণপুর নতুন বাজার মোড় থেকে ঝিলপাড় এবং দক্ষিণ পাইকপাড়া গ্রিলের মোড় থেকে কল্যাণপুর ১১ নং রোড হয়ে শহীদ মিনার মাঠ পর্যন্ত লিফলেট বিতরণ সম্পন্ন হয়। এসময় প্রচারনায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ ও তৃণমূল কর্মীরা।
পরবর্তীতে বাদ মাগরিব দক্ষিণ পাইকপাড়া গার্ডেন ভিউ রোডে ১১নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমর্থকগোষ্ঠী কর্তৃক আয়োজিত " উঠান বৈঠক " এ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ঢাকা ১৪ আসন থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি আপা । সভানুষ্টানে উত্তরীয়, ফুলেল অভ্যর্থনা ও শুভেচ্ছা স্মারক দিয়ে তাঁকে বরণ করে নেয়া হয়। এসময় ১১নং ওয়ার্ডের জনসাধারণের নানান সমস্যা ও ভোগান্তির কথা শোনেন তিনি এবং সেই সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরের ১১ নম্বর ওয়াড বিএনপির সভাপতি আফজাল হোসেন সাধারণ সম্পাদক শাকিল আহমদ স্বপন ও সহ-সভাপতি বিল্লাল হোসেন সহ বিএনপি যুবদল,ছাত্রদল, মহিলাদল, জিয়া সৈনিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।




