ঢাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা

২৫ সেপ্টেম্বর বিকাল ৪ঃ০০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি আনন্দঘন ও প্রাণবন্ত মিলনমেলা প্রেস ইন্সটিটিউ অফ বাংলাদেশের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে ৪৭ ব্যাচের সাবেক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এতে উপস্থিত ছিলেন সাবেক সচিব কাজী আক্তার হোসেন, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু রাফা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মাসুম আহমেদ, অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মোঃ আবু তোহা, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মাহফুজুল আলম, বাংলাদেশ ইউনানী আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ফাউন্ডেশনের মহাসচিব রশিদ তালুকদার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, স্কয়ার গ্রুপের কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও কল্যাণ প্রসঙ্গে বক্তব্যে অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু সম্পাদক মোঃ আবু তোহা বলেন, যেকোনো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন এলামনাই এসোসিয়েশন। বিগত অনেক বছর ধরে জাবি এলামনাই এসোসিয়েশন বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেছে এর মধ্যে রয়েছে বন্যা কালীন সময়ে দুর্গতদের সাহায্য সহযোগিতা করা, প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তা করা, চিকিৎসা সেবা প্রদান করা সহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেছিল কিন্তু বর্তমানে সংগঠনের কার্যক্রমটি চালু না থাকায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হইতেছে না। তিনি বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের কমিটি গঠন করে দ্রুত জনকল্যাণ ও সেবামূলক কাজে অংশগ্রহণ করার দাবি জানান।




