রিহ্যাবের নব নির্বাচিত সভাপতি ডক্টর আলি আফজাল কে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের শুভেচ্ছা

২৪ এপ্রিল ২০২৬ বিকাল চারটায় কৃষিবিদ গ্রুপের প্রধান কার্যালয়ে রিহ্যাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট ও কৃষিবিদ গ্রুপের চেয়ারম্যান এবং দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের উপদেষ্টা ডক্টর আলী আফজালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোঃ আবু তোহা ও যুগ্ম আহবায়ক মোল্লা শামসুর রহমান শাহিন। শুভেচ্ছা বিনিময় কালে দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোঃ আবু তোহা বলেন বরিশাল বিভাগ খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫ কোটি মানুষের দীর্ঘ ৫৫ বছরের প্রাণের দাবি দৌলতদিয়া পাটুরিয়া ও কাজিরহাট পয়েন্টে রেল সংযোগসহ পদ্মা সেতু নির্মাণের। বিগত দিনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন বিএনপি ক্ষমতায় আসলে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হবে। এই ঘোষণার পর থেকেই দক্ষিণ পশ্চিম অঞ্চলের পাঁচ কোটি মানুষ আশায় দিন গুনছে কবে সেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনেও বিএনপি'র অঙ্গীকার ছিল দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের। দেশের ১৮ কোটি মানুষের আশা ভরসাস্থল মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবে রূপ দিতে এগিয়ে আসবেন। রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে বরিশাল বিভাগ খুলনা বিভাগ বৃহত্তর ফরিদপুর জেলা মানিকগঞ্জ জেলা ও টাঙ্গাইল জেলা সহ সমগ্র ময়মনসিংহ বিভাগের সাথে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের যাতায়াতের ব্যবস্থা আরো উন্নত হবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে। এদিকে মাওয়া প্রান্তের পদ্মা সেতু ও যমুনা সেতুকে আরো টেকসই ও দীর্ঘ মেয়াদী করতে হলে দৌলতদিয়া পাটুরিয়া ও কাজিরহাট পয়েন্টে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা একান্তই জরুরী। দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহ্বায়ক মোল্লা শামসুর রহমান শাহিন বলেন বেনাপোল বন্দর, ভোমরা বন্দর, দর্শনাস্থল বন্দর ও মংলা বন্দরের সাথে রাজধানী ঢাকা, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিং বিভাগের সাথে ব্যবসা-বাণিজ্য সমূহ সম্ভাবনা দেখা দিবে। রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি ডক্টর আলী আফজাল দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানিয়ে বলেন বরিশাল বিভাগ খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলার জনগণের প্রাণের দাবি অবিলম্বে রেল সংযোগসহ দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের কোন বিকল্প নাই।




